শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শায়েস্তাগঞ্জে বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় সেজন্য বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিকে সন্ত্রাসী ও বোমা হামলাকারীদের দল আখ্যায়িত করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয়, সেজন্য বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। তিনি গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, জাতির পিতার হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদ সৃষ্টিকারী, বোমা হামলাকারী বিএনপি জানে যে, তারা নির্বাচন করে কোনো দিন মতায় যেতে পারবে না, জনগণের ভোটও পাবে না। তাই নির্বাচন আসলেই চক্রান্ত শুরু করে। তিনি বলেন, বিএনপি নামক রাজনৈতিক সংগঠনটির জন্ম হয়েছে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে। হত্যার মধ্য দিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। যারা সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করতে চায় তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে উপস্থিত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন এমপি আবু জাহির।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, জামাল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ফখরুল হামিদসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com