বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে সিএনজি উল্টে মহিলাসহ ৫ যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪
  • ৮২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের বদরগাজী নামক স্থানে সিএনজি উল্টে মহিলাসহ ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর অবস্থায় চুনারুঘাট উপজেলার আব্দুল্লাপুর গ্রামের আবদুল হকের পুত্র আব্দুস সহিদ (৫৫), নাছিরনগর উপজেলার বেলুয়া গ্রামের মৃত কাইতা সরকারে স্ত্রী মরি রানী (৬০) ও একই গ্রামের পার্বতী সরকার (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় আব্দুস সহিদ ও মরি রানীকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল ওই সময় নতুন ব্রীজ থেকে চুনারুঘাটগামী একটি সিএনজি ওই এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে উল্লেখিত যাত্রীরা আহত হয়। সিএনজিটি আটক করলেও চালক পালিয়ে যায়। আহত যাত্রীরা জানান, ওই সময় চালক মোবাইল ফোনে কথা বলছিল ও ধূমপান করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com