শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলা যুবলীগের নতুন কমিটির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক একে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনের নেতৃত্বে নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন বলেন-সকলের সহযোগিতা নিয়ে যুবলীগকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। জেলা যুবলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু, জেলা যুবলীগের সহ-সভাপতি বিপ্লব রায় চৌধুরী, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, সাংগঠনিক মামুন মিয়া, মানিক মিয়া, মহিবুর রহমান মাহি, ত্রাণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সদস্য আরিফ ফয়সল খান উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আসলে তাদের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে হবিগঞ্জ শহরে নিয়ে আসা হয়। এ সময় সারা শহর প্রদক্ষিন করেন। পরে যুবলীগ নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও কমিটি ঘোষণার পর পরই যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং টঙ্গিপাড়ায় জাতির জনকের কবরস্থান জিয়ারত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com