শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে ৩৪ কেজি গাঁজা নিয়ে ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে


প্রতিনিধি মাধবপুর ॥ মাধবপুর উপজেলার মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট হাইওয়ে রোডের দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে ৩৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ পেশাদার মাদক ব্যবসায়ীক মোঃ ফুয়াদ হাসান সাকিব (২৮), মোঃ রাসেল আহমেদ (২৮) ও তাদের সহযোগী জুনায়েদ মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ পুলিশ। গতকাল মঙ্গলবার (৫-সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন এর দিক নির্দেশনায় একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। মোঃ ফুয়াদ হাসান সাকিব উপজেলা ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ মিয়ার পুত্র, রাসেল মিয়া একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মহরম আলীর পুত্র এবং জুনায়েদ মিয়া উম্মেদ আলীর পুত্র। ফুয়াদ হাসান সাকিব ও রাসেল মিয়ার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার সামস্-ই তাব্রীজ জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com