শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভায় ॥ ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হত্যার চেষ্টায় নিন্দা ও ক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর সাথে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সবায় সভাপতিত্ব করেন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার।
সভার শুরুতে ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টার প্রতিবাদ জানিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার ডায়াগনস্টিক ও হাসপাতালে মালিবৃন্দ।
সভায় ডাঃ মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জের সকল বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মান নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশনা পালন করার জন্য সকলকে অনুরোধ জানান।
সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক বলেন, জেলার প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা নিতে হয়রানী শিকার না হয় এবং সকল বেসরকারী চিকিৎসা ক্ষেত্র যেন মানসম্মত ও স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশনা সঠিক ভাবে সকলকে সর্তকতা অবলম্বন করে পালন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com