সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের দাবিতে স্মারকলিপি পেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জে অনতিবিলম্বে অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। স্মারকলিপিতে বলা হয়- নিত্যপন্যের দাম বাড়ার কারণে সংসার চালাতে রিক্সা শ্রমিকদের হিমশিম খেতে হচ্ছে। তাই এই শ্রমিকদের রেশনের আওতায় আনার দাবি জানান। এর পূর্বে গত মঙ্গলবার মেয়র আতাউর রহমান সেলিমের নিকট উল্লেখিত দাবিতে পৌরসভা কার্যালয়ে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এবং লিখিত দাবীনামা পেশ করেন। উল্লেখ্য গত ২ দিন যাবত সড়কে শ্রমিক নেতৃবৃন্দ রিক্সা শ্রমিকদেরকে যৌক্তিক ভাড়া নেয়া, যাত্রীদের সাথে ভাল ব্যবহার করা, ট্রাফিক আইন মেনে চলা, যানজট এড়িয়ে চলা সহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রাস্তায় পিকেটিং করেন। এ সময় উপস্থিত ছিলেন- রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তী, কার্যকরী সভাপতি ধনু মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, আলমগীর মিয়া, রাহিমুল চৌধুরী, আঃ ছাত্তার, মোঃ এনামুল, সামছু মিয়া, সুমন মিয়া, আলিম উদ্দিন, আছকির মিয়া, জিলু মিয়া, পারভেজ, মোঃ আলমগীর, খলিলুর রহমান, ছালেক মিয়া, সেলিম, সবুর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com