সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাসিক সভায় পৌর মেয়র সেলিম ॥ পৌর মার্কেট সমূহকে একটি শৃংখলার মধ্যে নিয়ে আসছি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন যাবত বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা থাকায় হবিগঞ্জ পৌরসভা প্রত্যাশিত আয় হতে বঞ্চিত হয়েছে। বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহনের পর হতে একে একে পৌরসভার মার্কেট সমূহকে একটি শৃংখলার মধ্যে আনা হচ্ছে। হবিগঞ্জ পৌরসভার মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র আতাউর রহমান সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, শহরে যানজট নিরসনের জন্য আমরা শহরের সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের মতামত ও পরামর্শক্রমে খোয়াই ব্রীজ ওয়ানওয়ে করা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এ পদক্ষেপ গ্রহনের শুরুতে কারো কারো মনে সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব থাকলেও তা বাস্তবায়নের ফলে আশানুরূপ ফল পাওয়া গেছে। বর্তমানে পৌরসভার এ পদক্ষেপকে সবাই সাধুবাদ জানাচ্ছেন।
গতকাল সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, আলাউদ্দিন কুদ্দুস, টিপু আহমেদ, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘নির্দিষ্ট সংখ্যক মটর চালিত রিক্সাকে পৌরসভার নাম্বার প্লেইটের আওতায় এনে বাদবাকী সকল অবৈধ রিক্সা চলাচল বন্ধ করা হবে। পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মান আরো উন্নত করতে আমরা আয়বর্ধক প্রকল্প গ্রহন করার ব্যাপারে জোর দিচ্ছি। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বেশ কিছু সম্পদ অবৈধ দখলমুক্ত করে পৌরসভার আওতায় নিয়ে আসা হয়েছে। আমাদের লক্ষ্য পৌরসভার সকল সম্পদ উদ্ধার করে পৌরসভার আয়বর্ধক ও সৌর্ন্দয্য বর্ধক প্রকল্প হিসেবে সেগুলোর সদ্বব্যবহার করা। তিনি সবাইকে ভ্যানগাড়ীতে ময়লা-আবর্জনা দেয়ার জন্য আহবান জানান।
একই দিন বিকেলে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় পৌরসভার সভাকক্ষে। মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ইউএসএআইডি’র সিলেট বিভাগীয় কোঅর্ডিনেটর মোঃ আব্দুল মতিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com