সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে ট্রাক চাপায় নিহত হয়েছে বাই-সাইকেল আরোহী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাক চাপায় এক বাই-সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর বাহুবল উপজেলার কর্মাবাদ গ্রামের কৃষক ফজর উদ্দিনের পুত্র মুমিন মিয়া (১৫)। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার চলিতাতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যদর্শীরা জানান, গতকাল বিকেল ৪টার দিকে মুমিন মিয়া চলিতাতলা বাজার থেকে বাই-সাইকেলযোগে বাড়ি ফিরছিল। চলিতাতলা নামক স্থানে পৌছুলে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com