বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ পৌরসভায় জাতীয় শোক দিবস উদযাপিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এক শোক সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম শরীফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পথ্বীশ চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, উপ সহকারী প্রকৌশলী অরুণ চন্দ্র দাশ, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর নির্ধারক উমা বণিক, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর দিপংকর সরকার, কে এম আবু বকর সিদ্দিক, শেখ আল-আমিন, অনীতা রানী দাশ, সাইদুল ইসলাম প্রমুখ। এর আগে নবীগঞ্জ বাহুবল নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এবং পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com