শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে আগামীর স্মার্ট বাংলাদেশের-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট ও সমৃদ্ধ সোনার বাংলাদেশের নেতৃত্ব দিবে। জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বর্তমান প্রজন্মের সকলে। সেই স্বপ্নপূরণে কাজ করার লক্ষ্যে তাই নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অন্তরে প্রকৃত দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফর আলীর সভাপতিত্বে এসময় এমপি মিলাদ গাজী আরও বলেন, শিক্ষার্থীদের নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর পরিবারের পরে এই গুরুদায়িত্ব পালন করেন শিক্ষকরা। তাই তিনি শিক্ষকদের প্রতি সর্বদা তাদের প্রাপ্য সম্মান প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, ইউপি পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহবায়ক ফারুক মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল সহ কলেজর শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com