বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর ১০৯ জনকে দেওয়া হয়েছে ঘরসহ ভূমির দলিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রতি জনকে ২ শতাংশ জমির রেজিষ্ট্রি দলিলসহ পাকা ঘর হস্তান্তরের মাধ্যমে এ ঘোষনা দেওয়া হয়।
মুজিব বর্ষের উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন-২ প্রকল্পে ৪র্থ পর্যায়ে ১০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ মাধবপুরের সর্বমোট ২৮৯টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনজুর আহ্সানের সভাপতিত্বে দলিল ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক (ডিডিএলজি) সাদিকুর রহমান। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) রাহান বিন কুতুব, ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়া প্রমূখ।
ঘর ও জমির দলিল পেয়ে অনুভূতি ব্যক্ত করেন শারীরিক প্রতিবন্ধী সুবর হোসেন, ষাঠোর্ধ্ব হিরন রাণী শীল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com