সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালকসহ আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুই বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৫ জন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ জনের মধ্যে চালক রুবেল মিয়া (৪০), মোজাম্মেল (২৮) এর অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ও মোজাম্মেল এর বাড়ি আশুগঞ্জ উপজেলায়। অপর আহতরা হলেন একই জেলার চালকের সহকারী রায়হান (৩০), রিফাত (১৮) ও শামীম (২৬)। মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনায় কবলিত দুমড়ে মুছড়ে যাওয়া ট্রাক থেকে ৫ জনকে উদ্ধার করে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হক জানান, আহত ২ চালকের অবস্থা খুবই আশংকাজনক। তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মীরনগর নামক স্থানে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্র্ষ হলে চালক ও চালকের সহকারীরা গাড়ীতে আটকে পড়ে গুরুতর আহত হয়। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় গাড়ীর লোহার বিভিন্ন অংশ কেটে তাদেরকে বের করা হয়। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। এ সময় মহাসড়কের দুপাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com