রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সারাদেশে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। গতকাল রবিবার বিকালে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মাস্টার, সজল দাশ, সাংবাদিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মানিক সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক শেখ জামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়নাল হোসেন রিপন, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামি, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট মিয়া, সাধারণ তানভীর হোসেন দীপুসহ ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com