শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং-আজমিরীগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করলেন এমপি প্রার্থী মর্তুজা হাসান

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনয়ন এমপি পদে প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান। তিনি গত রবিবার আজমিরীগঞ্জ উপজেলায় ৪নং কাকাইলছেও ইউনিযনের কাকাইলছেও বাজার, সৌলরি বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ও গতকাল মঙ্গলবার বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিন পুর্ব ও ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের নতুন বাজারসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এ সময় তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। গণসংযোগকালে তার সাথে ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, আজমীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতা জি এম হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গাজিউর গাজি, বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা মোঃ জিতু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতাব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ পলাশ হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীয়ানগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com