বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ভূমি জালিয়াতির মামলায় ডিড রাইটারসহ ২ ব্যক্তি জেলে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভূমি জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিলে গতকাল সোমবার ডিড রাইটার দুই ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। জালিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি সম্পাদনের অভিযোগে হাইতুন্দি গ্রামের ব্যবসায়ী ছায়েদ মিয়া ও ডিড রাইটার রুকুম আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন দেবপাড়া ইউপির বৈঠাখাল গ্রামের মৃত হাজী হছরত আলীর পুত্র আবদুল জলিল। উক্ত মামলায় আসামীরা হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নেন। মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। তদন্তে জালিয়াতির প্রাথমিক সত্যতা প্রমান পান তদন্ত কর্মকর্তা। এনআইডি কার্ড জালিয়াতি, স্বাক্ষর টিপসহি ও ছবি জাল করে জমি রেজিষ্ট্রি করে নেন। গতকাল উক্ত মামলায় প্রধান আসামী ছায়েদ মিয়া ও ডিডরাইটার রুকুম আলী আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। মামলা ও পুলিশ সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি সম্পাদনের অভিযোগে হাইতুন্দি গ্রামের ব্যবসায়ি ছায়েদ মিয়া ও ডিড রাইটার রুকুম আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন দেবপাড়া ইউপির বৈঠাখাল গ্রামের মৃত হচরত আলীর পুত্র আবদুল জলিল। তিনি বলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর মৌজার খতিয়ান নং- ১৮০, এস.এ. দাগ নং- ৮৯৮ এর ২৭ শতক ভূমি গত বছরের ১৭ নভেম্বর রেজিষ্ট্রি জালিয়াতি মাধ্যমে সম্পন্ন হয়। জলিল মিয়ার নিকট থেকে জালিয়াতি করে ভুমি রেজিষ্ট্রি করেন ছায়েদ মিয়া। এতে ভোটার আইডি, দলিল, টিপসহি ও স্বাক্ষর জালিয়াতির করেন। মামলার বাদী জলিল মিয়া সহোদর দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফখরুল ইসলাম কালাম বলেন, প্রত্যেকটি জালিয়াতির ঘটনাই চাঞ্চল্যকর। নবীগঞ্জে ভূমি জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মামলার বাদী ও বিবাদী নিয়েকে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com