শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

স্কটিশ এমপি ফয়সল চৌধুরীকে লন্ডনে বিশাল সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ পূর্ব লন্ডনের ঐতিহাসিক কিংসলি হলে টাওয়ার হ্যামলেটস্ বি এম ইর উদ্যোগে স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মত নির্বাচিত বাঙালি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী এম এস পি’র সম্মানে গত ১০ই জুলাই সোমবার এক সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাসের সভাপতিত্বে এবং ড. আনিছুর রহমান আনিছ ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে আমন্ত্রিত অথিতিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ। সভায় সম্বর্ধিত অথিতি ফয়সল চৌধুরী এম এস পি, বিশেষ অতিথি লন্ডন এসেম্বলী মেম্বার উমেস দেসাই, কেমডেনের মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমানকে ফুল দিয়ে বরণ করেন আয়োজকবৃন্দ এবং লন্ডনের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর ও কমিউনিটি নেতৃবৃন্দ।
সভাপতি হেলাল আব্বাসের সুচনা বক্তব্যের পর বিভিন্ন কাউন্সিল থেকে আগত কাউন্সিলর, সাবেক স্পিকার এবং মেয়র, সাবেক কাউন্সিলরসহ কমিউনিটি নেতৃবৃন্দ সম্বর্ধিত অতিথি ফয়সল চৌধুরী এমএসপিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য টাওয়ার হেমলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাবেক মেয়র দরস উল্লাহ, আয়েশা কুরেশি এম বি ই, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এম বি ই, কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, ক্রয়ডন কাউন্সিলর মোঃ ইসলাম, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর শুভ হুসেইন, ক্রিস উইরাল, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, এন এইচ এস ম্যানেজার খসরুজ্জামান, মনির হুসেইন, আব্দুল আহাদ চৌধুরী, শেবুল খান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com