বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সহীহ কোরআন প্রশিক্ষণার্থীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির ব্যক্তিগত উদ্যোগে সহীহ কোরআন-নামাজ ও মাসআলা শিক্ষা কার্যক্রমের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপী সহীহ কোরআন-নামাজ ও মাসআলা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়, রামপুর, ইনাতগঞ্জ ইউনিয়নের ভূমিহীনপাড়া, করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের ৩৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। পৃথক এই শাড়ি বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন সোবা, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঈফা রহমান কাকলী, ইউপি সদস্য জুয়েল মিয়া, খালেদ মাসুদ, মহিলা সদস্য শামসুন্নাহার, নাজমা বেগম, মমতাজ বেগম প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রান্তিক পর্যায়ে নারীদের মধ্যে সহীহ কোরআন, নামাজ ও মাসআলা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি গরীব অসহায় দুস্থ মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com