বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জের তৌহিদুল ইসলাম তৌহিদ জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব ওয়ায়েদ আত্বাবুল আলম রিপনকে সদস্য মনোনীত হয়েছেন। গত ১৭ জুন শনিবার ঢাকা বনানীস্থ পার্টির চেয়াম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির এক মতবিনিময় সভায় তৌহিদুল ইসলামকে এই পদে মনোনীত করা হয়। জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি শেরীফা কাদির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতনিমিয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রেমিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক পার্টির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নবনির্বাচিত জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব ওয়ায়েদ আত্বাবুল আলশ রিপন। এছাড়াও সাড়া বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, তৌহিদুল ইসলাম তৌহিদ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় সাংস্কৃতিক পার্টি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। এদিকে তৌহিদুল ইসলাম তৌহিদকে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তিনি দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ এদেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ অনুসর করে গোলাম মোহাম্মদ কাদের এমপি কাজ করে যাচ্ছে। ইনশা আল্লাহ আগামীতেও জাতীয় পার্টি দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com