শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ইয়াবাসহ রুবেল মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ আঞ্জব আলী ওরফে রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঞ্জব আলী পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত মনির মিয়ার ছেলে। পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টার দিকে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মান্দারকান্দি পয়েন্ট যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে আঞ্জব আলী ওরফে রুবেল মিয়া (৩৫) কে আটক করা হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট হতে সিগারেটের প্যাকেট ভিতরে লুকায়িত ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com