বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সোয়া কোটি টাকায় নির্মিত রাস্তার উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়ক থেকে উচাইল বাজার পর্যন্ত রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে রাস্তার উদ্বোধনী ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন। এমপি আবু জাহির এক কোটি ১১ লাখ টাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে সড়কটির উন্নয়ন করিয়েছেন।
উদ্বোধনী ফলক উন্মোচনের সময় আরও উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজলিস মিয়াসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বীয়ান।
পরে এমপি আবু জাহির লাখাই উপজেলার করাব ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com