শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় সম্মেলন হবিগঞ্জের কৃতি সন্তান আহাদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় সম্মেলন গত ১০ জুন শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সম্মেলনের ২য় অধিবেশনে সারা বাংলাদেশ থেকে আগত জাতীয় যুব সংহতি’র কাউন্সিলবৃন্দের প্রত্য ভোটে এইচ এম শাহরিয়ার আসিফ সভাপতি ও আহাদ ইউ চৌধুরী (শাহিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সার্বিক তত্ত্বাবধানে এবং লিয়াকত হোসেন খোকা এমপি, এড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, মোঃ বেলাল হোসেন, মঞ্জুরুল হক মঞ্জু ও মাহমুদ আলমের সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির পরিচালনায় এই যুগান্তকারী আয়োজনটি অত্যন্ত উৎসব ও আনন্দমুখর পরিবেশে স্বচ্ছ ও সুন্দর ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়, যা জাতীয় যুব সংহতি তথা জাতীয় পার্টির ইতিহাসে এটি একটি মাইফলক হয়ে থাকবে।
উল্লেখ্য, আহাদ ইউ চৌধুরী (শাহিন) হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের কৃতি সন্তান। তিনি পূর্ব পাকিস্তানের আইনমন্ত্রী নাসির উদ্দিন চৌধুরীর নাতি, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরীর ভাতিজা এবং মরহুম হুমায়ুন বখত চৌধুরীর ছেলে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com