বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের রিপাতপুরে প্রতিপক্ষের হামলায় পিতাপুত্রসহ আহত ৪

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে পিতাপুত্র সহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হল- ওই গ্রামের আব্দুল মালিক (৭০), তাঁর ছেলে দিলাল মিয়া (৩৩), জিলদার মিয়া (৩৫) ও সিজিল মিয়া (৪০)। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ জুন বৃহস্পতিবার সকাল অনুমান ৮ টার দিকে। আহত সুত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের প্রবীণ কৃষক আব্দুল মালিক মিয়া ও মনসুর মিয়ার সাথে একই গ্রামের মৃত মুসলিম উল্ল্যার পুত্র মারাজ মিয়া গংদের সাথে রাস্তানিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল এরই জের ধরে ঘটনার উল্লেখিত সময়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় নিয়ে আব্দুল মালিক এর পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়। এতে তারা গুরুতর আহত হয়। কৃষক আব্দুল মালিক ও তার ছেলে দিলাল মিয়া বলেন, এই রাস্তাটি তাদের চলাচলের একমাত্র রাস্তা। এই রাস্তা নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা মোকদ্দমা হলে রাস্তাটির রায় তাদের পক্ষে যায়। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের লোকজনকে নানাভাবে নির্যাতন ও হয়রানী করে আসছে। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com