বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমে এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব সঞ্জয় কান্তি দাশ।
আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশের সভাপতিত্বে আগামী এক বছরের জন্য এ বাজেট উপস্থাপন করা হয়। এ বছর বাজেটে প্রায় ২ কোটি ৮১ লক্ষ ২৭ হাজার টাকা লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়েছে। যা গত বছর ছিল ১ কোটি ৭৯ লক্ষ ৪৪ হাজার ২৭২ টাকা এবং উব্দত্ত্ব ৫১ হাজার টাকা। এ বছরের বাজেটে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভৌত অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন।
এতে ইউপি সদস্য আব্বাছ উল্লাহ, মোঃ আবজাল মিয়া, মোঃ শামীম আহমেদ, মোঃ মাসুক ভূইয়া, সমিরন তাঁতী, মাখন গোষ¦ামী, রতন মুন্ডা, মোছাঃ নাছিমা আক্তার, মোছাঃ মমিনা খাতুন, রিয়া ঝরা, হাসান আহমেদ ও সাংবাদিক এম এস জিলানী আখনজীসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com