বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ের ৩৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই ল্যাপটপগুলো বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। এর ফলে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে। তিনি ল্যাপটপগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য শিক্ষকদের নির্দেশনা দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কাস পরিচালনার জন্য এ ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com