শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংযোগ সেতু এরাবরাক সেতুর উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংযোগ সেতু এরাবরাক নদীর ৯৬ মিটার সেতু উদ্বোধন করা হয়েছে। এই সেতু উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনেওয়াজ মিলাদ। গতকাল রবিবার বিকালে এরাবরাক নদীর তীরে কেশবচর গ্রামে হাজী ইলিয়াছ মিয়া মেম্বারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বশির আহমদ ও আব্দুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ।
বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট বিভাগের এজাজ মুর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মৌলভী বাজার আহমদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার, মুহিবুর রহমান হারুন, মৌলভী বাজার উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, আব্দুল মুকিত মেম্বার প্রমুখ।
সভায় মৌলভীবাজার ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। এই সেতু চালু হওয়ার জন্য বৃট্রিশ আমল থেকে দুই জেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেই দুর্ভোগ লাগব হলো সেতু উদ্বোধনের মাধ্যমে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com