সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

যুক্তরাজ্য সফররত হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট শামীমকে ম্যানচেস্টার ব্যবসায়ীবৃন্দের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২১ মে, ২০২৩
  • ২১১ বা পড়া হয়েছে

যুক্তরাজ্য প্রতিনিধি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে ম্যানচেস্টার ব্যবসায়ীবৃন্দ। গত ১৮ মে সন্ধ্যায় বার্টন রোজ রেস্টুরেন্ট উইথনেন্সে আলোচনা সভা শেষে সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। ম্যানচেস্টার শাহ পরাণ মসজিদের সভাপতি ও হবিগঞ্জ আমির চাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের সভাপতিত্বে ও ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার পরিচালনায় এতে বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আব্দুল নাসির ওয়াহাব, ম্যানচেস্টার সিটি কাউন্সেলের কাউন্সিলর ডেপুটি লিডার লুৎফুর রহমান অবিই, রাজার ডেপুটি লেফটেনেন্ট মোজাহিদ খান, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক আওয়ামী লীগের সভাপতি এনামুল ইসলাম, বর্তমান আওয়ামীলীগ সভাপতি সুরাবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল তাহিদ, ম্যানচেস্টার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, সাবেক শিামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদের ছোট ভাই ও বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম, সামছুদ্দিন আহমেদ এমবিই, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুল হামিদ, ম্যানচেস্টার শাহপরাণ মসজিদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, গ্রেটার ম্যানচেস্টার এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম তালুকদার, নর্থ-উইথ জামে মসজিদের সভাপতি আফরোজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, ম্যানচেস্টার তাবলীগ-জামায়াতের আমির জালাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক শাহ নওয়াজ, অনলাইন টিভি প্রবাস বাংলার সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ, এটিএন বাংলার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com