রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশু মোছাঃ কুলসুমা আক্তার এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ আরো একজন শিশুকে উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। মৃত শিশু মোঃ কুলসুমা আক্তার বানিয়াচং সদরের জাতুকুর্ণপাড়া মহল্লার সুলতান মিয়ার কন্যা। সোমবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতুকুর্ণপাড়া মহল্লার শরীফ উদ্দিন সড়কের পাশে ১টি পুকুরে খেলতে খেলতে পানিতে পরে ডুবে যায় কুলসুমা এবং মোঃ সামাদ মিয়া নামে ২ জন শিশু। এক পর্যায়ে তাদের দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে মোছাঃ কুলসুমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় সামাদকে সিলেট পাঠানো হয়। সামাদ একই মহল্লার সেবুল মিয়ার ছেলে। বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত আবু মোঃ হানিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com