শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও নিহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের মাদ্যমে মে দিবস উদযাপন করেছে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। গত সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেচে গেয়ে আনন্দ উল্লাশ প্রকাশ করে শ্রমিকরা। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আওলাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, শ্রমিক নেতা ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দাল মিয়া, আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন শিকদার, সহ সম্পাদক কামরুল হেসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল আওয়াল, কোষাধ্যক্ষ সোহেল খান, সদস্য সুমন মিয়া, বিল্লাল মিয়া, সালেক, তপুর মিয়া, সৈয়দ খোকন, উজ্জ্বল মিয়া, সাদেক মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মিন্টু মিয়া, নবীগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি লিটন মিয়া, মাধবপুর আঞ্চলিক কমিটির সভাপতি বাদল মিয়া, চুনারুঘাট আঞ্চলিক কমিটির সভাপতি শাহিন মিয়া, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক সফিক মিয়া, মিরপুর আঞ্চলিক কমিটির সাবেক সম্পাদক সমুজ আলী রানা, চৌধুরী বাজার স্ট্যান্ড কমিটির সম্পাদক সজল খান, নজির মার্কেট স্ট্যান্ড কমিটির সভাপতি মনির মিয়া, আলিপুর স্ট্যান্ড কমিটির সভাপতি মাখন মিয়া প্রমুখ। সভাশেষে নিহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com