বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

চুনারুঘাটে জুয়া খেলা থেকে ১০ জুয়ারি আটক

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রাজাকের পুত্র আলী রহমান (৬০), জহুর আলীর পুত্র মোঃ ছায়েদ আলী (৩৭), গাদিশাইল গ্রামের মৃত ওয়াহাব উল্ল্যার পুত্র মহরম আলী (৬৮), গোছাপাড়া গ্রামের মৃত কনা মিয়ার পুত্র ছায়েদ আলী (৫৪), কালামন্ডল গ্রামের মীর হোসেনের পুত্র সাদেকুর রহমান (৩৭), মৃত হাজ্বী আব্দুল মতলিবের পুত্র মোঃ আবুল কালাম (৫০), আব্দুল মন্নানের পুত্র বাবুল মিয়া (২৯), মৃত নুরুল হকের পুত্র মোঃ ফজুল হক (৩৫), মৃত আব্দুল আলীর পুত্র মতলিব মিয়া (৬৪), গঙ্গানগর গ্রামের মৃত ছাবর আলীর পুত্র ফজলু মিয়া (৬৪)।
এর আগে গত শনিবার ঈদের দিন গভীর রাতে চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই সনজীত ও এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া তালুকদার বাড়ির নুরুল হকের গোয়াল ঘরের জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪ হাজার ৯৯৫ টাকা জব্দ করা হয়। এর মধ্যে পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের দুই জুয়ারি পালিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক জানান, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন থেকে ১০ জুয়ারি আটক করা হয়েছে। গত রবিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com