বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের কৃষক ফখরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তি বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। গত রবিবার দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৃষকের মৃত্যু হয়। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে অবগত করেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আবু বক্কর ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশের পরামর্শক্রমে ফখরুলের পরিবারের লোকজন ময়নাতদন্ত বিহীন লাশ দাফনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
জেলা প্রশাসক নুসরাত জাহান আবেদন পর্যালোচনা করে বিনা ময়না তদন্তেই লাশ দাফনের অনুমতি প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আবু বক্কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com