বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

৭৮ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে হবিগঞ্জ পৌরসভার সম্মানী ভাতা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের সময় এলেই একটি দল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে অসত্য তথ্য ও মিথ্যা বক্তব্য দিয়ে সমাজকে বিভ্রান্ত করতে চায়। ইমামগন মানুষের মাঝে সঠিক তথ্য তুলে ধরলে সমাজ উপকৃত হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৭৮ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে হবিগঞ্জ পৌরসভার সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের যেভাবে সমাজের সকল মানুষ সম্মান করে ঠিক তেমনি হবিগঞ্জ পৌরসভাও তাদেরকে সম্মানের আসনে রেখে পরিবারের সদস্য হিসেবে মুল্যায়ন করে। এমপি আবু জাহির খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও পৌরপরিষদের কাউন্সিলরবৃন্দকে ধন্যবাদ জানান।
গতকাল বুধবার হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানীভাড়া বিতরণ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিকুর রহমান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠান উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। প্যানেল মেয়র মোঃ জাহির উদ্দিন পবিত্র ওমরাহ পালনরত হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের মরহুম পুত্র সামিউর রহমান সামির রুহের মাগফেরাতের জন্য দোয়া চান। সাথে সাথে মঙ্গলবার ভোর ৪ টায় মেয়রের শাশুরী ইন্তেকাল করায় তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর টিপু আহমেদ। পৌরসভার পক্ষ হতে অনুষ্ঠানে ইমাম ও খতিবদের ৩ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে মোট ৪ লাখ ১৯ হাজার টাকা সম্মানী ভাতা দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com