শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু ॥ অবগত করা হয়নি বাদীকে

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর বিরুদ্ধে গ্রামবাসীর আনীত অভিযোগের তদন্ত করতে আসেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম। গতকাল ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে তিনি বিষয়টি তদন্ত করতে সরজমিনে বিদ্যালয়ে যান। কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত করা হয়নি গ্রামবাসীর পক্ষে মূল অভিযোগকারী মোঃ মকলিছ মিয়াকে। তিনি জানান, আকস্মিকভাবে গতকাল বেলা প্রায় ১২ টার দিকে ফোন করে তদন্তকারী কর্মকর্তা জানান প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমাদের আনীত অভিযোগের তদন্ত করতে এসেছেন। হতবাক হয়ে উক্ত তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম তদন্তের ব্যাপারে আমাদেরকে পূর্বে অবহিত না করে আজকে তদন্তে এসে আমাকে জানাচ্ছেন আপনি আমাদের অভিযোগের তদন্ত করতে এসেছেন। সেটি কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি। অভিযোগকারী ব্যক্তি তখন জানান এই মুহুর্তে তিনি বাড়িতেও নেই। এই তদন্তের ব্যাপারে অভিযোগকারীদের একজন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ বাবলু আহমেদ জানান, তদন্তকারী কর্মকর্তার অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তিনি কোনো পক্ষাবলম্বন করে তদন্ত করতে এসেছেন। নতুবা স্কুল বন্ধ থাকাকালীন সময়ে পবিত্র রমজান মাসে আমাদের অভিযোগকারীদের কাউকে পূর্বে কোনো ধরনের নোটিশ বা অবহিত না করে কীভাবে তিনি তদন্ত করতে আসেন কেন। তাই তদন্তকারী কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে আমাদের গ্রামবাসীর মনে এখন যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কর্মকর্তার নির্দেশে তদন্ত কাজ শুরু করেছি। বাদীকে কোনো রকম নোটিশ জারি না করে, বাদী পক্ষের অনুপস্থিতে তদন্তের কারণ জানতে চাইলে, তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি। পবিত্র রমজান মাসে অনিয়মতান্ত্রিকভাবে বাদী পক্ষের অনুপস্থিতে তদন্ত কার্যক্রম শুরু করায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com