বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলিছ মিয়া চাল আত্মসাত মামলায় গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতে অভিযোগে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মৃত রফিক উল্লার ছেলে।
গতকাল সোমবার (২৭ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এরআগে গত ২ মার্চ শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুমানা আক্তার বাদী হয়ে তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মুখলিছ মিয়া নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন গত ১৫ নভেম্বর ও ২৪ ডিসেম্বরে ভিজিডি কর্মসূচির চাল সরবরাহের আদেশ প্রদান ও বিতরণের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত তারিখে সেই চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করেননি তিনি। চাল বিতরণ না করার কারণ জানতে চেয়ে মুখলিছ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী ঝামেলায় আছেন বলে জানান। এর কিছুদিন পর আবারও যোগাযোগ করা হলে ফের চাল উত্তোলন করেননি বলে জানান তিনি। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা ২৪ নভেম্বর ২৬ ডিসেম্বর দু’দফায় ৬ দশমিক ৯৬ মেট্রিকটন চাল উত্তোলন করার বিষয়টি নিশ্চিত করেন। এতে করে স্পষ্ট হয় মুখলিছ মিয়া চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুমানা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভিজিডি কর্মসূচির চাল বিতরণ না করায় আমি নিজে অনেকেবার তাকে (মুখলিছ মিয়া) হুশিয়ার করেছি, তদন্ত করেছি। তদন্ত করে ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তার (ইউএনও) কথার ভিত্তিতে আমি ডিডি মহোদয়ের সাথে কথা বলে মামলা করেছি।’
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের রড চুরি, মানুষের টাকা আত্মসাৎসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com