মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সবজির দাম আকাশছোঁয়া ক্রেতাদের নাভিশ্বাস

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রমজান আসার সাথে সাথেই হবিগঞ্জ শহরে সবজির দাম বেড়ে গেছে। গত কয়েক দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে দ্বিগুণ। বিক্রেতারা বলছেন, টানা গত কয়েকদিনের বৃষ্টি ও স্থানীয় সরবরাহ কমে যাওয়ায় বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে। কোনো কোনো সবজি দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে।
জেলা শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, শায়েস্তানগর বাজার ও পৌরসভা বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৬০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোট আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, বেগুণ ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৮০ থেকে ৯০ টাকা, শষা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৭৫ টাকা, কাচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, পেপে ৩০ থেকে ৫০ টাকা, আলী ২০ থেকে ৩৫ টাকা, এর মধ্যে সবচেয়ে বেশি বেড়ে লেবুর দাম। প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। ক্রেতারা জানান, দিন দিন সবজি কেনা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। প্রতিটি সবচির দামই বেড়ে চলেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com