শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এখনকার শিশুরা অনেক মেধাবী। তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। তাদের মাঝে সুপ্ত রয়েছে উদ্ভাবনী চিন্তা চেতনা। এ চিন্তা চেতনার বিকাশ ঘটাতে হলে শিক্ষকদের আন্তরিক হতে হবে। আমরা দেশের প্রয়োজনে বিদেশ থেকে ধার করে দক্ষ লোক এনে থাকি। যদি আমাদের শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো যায় তাহলে বিদেশ থেকে আর লোক আনা লাগবে না। আমাদের দেশের শিশুরাই তাদের বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। শুধু মুখস্থ বিদ্যায় পারদর্শী না হয়ে প্র্যাকটিকেল দক্ষতা অর্জন করলে খুব সহজেই যে কোন কঠিন শিক্ষা আয়ত্বে আনা সম্ভব। প্রধান মন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষার্থীদেরও স্মার্ট করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আর আমাদের ভবিষ্যত প্রজন্ম স্মার্ট হলে তাদের হাত ধরেই প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ও এসেড হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে ভাপতিত্ব করেন এসেড হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, গণসাক্ষরতা অভিযানের কর্মকর্তা মোঃ আবু রেজা, পিএসই’র প্রোগ্রাম অফিসার ফৌজিয়া আক্তার, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, এসেড এর চীফ অব প্রোগ্রাম জামিল মোশতাক, এসেড এর ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার আব্দুল মজিদ। আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় ১ম স্থান অর্জন করে হেডওয়ে মডেল স্কুল, ২য় গঙ্গানগর উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com