সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইংলিশ নলেজ হোল্ডারস (ইকেএইচ) ক্লাবের আয়োজন উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ তথা সিলেট বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইংলিশ কার্নিভাল ১.০। ইংলিশ নলেজ হোল্ডারস (ইকেএইচ) ক্লাবটি এই বিশাল উৎসবটি আয়োজন করে। প্রেসিডেন্ট অরিন্দম মোদক ও সেক্রেটারি আদিত্য দাস এর নেতৃত্বে কার্নিভালটি উৎযাপিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সুলতান মাহমুদ এবং কল্লোল মোদক।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল হবিগঞ্জের সনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মোদক ফার্মেসি। কার্নিভালের শুরুতে অতিথিরা বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হয় হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে। বিকেলে ডিবেট ও স্টেজ কুইজ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি ঘটে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম আশ্বাস দিয়েছেন তিনি নিজেসহ সংসদ সদস্য মোঃ আবু জাহির এমপি আগামী কার্নিভালের সম্পূর্ণ দায়িত্ব নিবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com