রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের সিএনজি চোর জেনারুল ২ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের রিফাতপুর গ্রামের আন্তজেলা সিএনজি চোরের গডফাদার আকু উদ্দিনের পুত্র জেনারুল ইসলামের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ মিলনের আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ জুন একই গ্রামের প্রবাসি ছাইম উদ্দিনের পুত্র প্রবাসী মনসুর আহমেদের ঘরের তালা ভেঙ্গে সিএনজি (হবিগঞ্জ থ-১১-১৭৭৬) চুরি করে নিয়ে যায় জেনারুল মিয়া ও তার সঙ্গীয়রা। ঘটনাস্থলে ওই চোরের নাম লেখা ফিকল ও শাবল ফেলে যায়। গ্রাম্য বিচারে চোর জেনারুলের ফিকল ও শাবল সনাক্ত করা হয়। এ ব্যাপারে মনসুর বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ ১ আগস্ট জেনারুলকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com