সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জের ২৩টি চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন আজ

  • আপডেট টাইম রবিবার, ১০ আগস্ট, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ ॥ হবিগঞ্জের ২৩ টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দীর্ঘ ৬ বছর পর নির্বাচন তপশীল ঘোষনা করায় জেলার ৪টি উপজেলার লস্করপুর ভ্যালীর আওতায় প্রায় ২১ হাজার চা শ্রমিক ভোটার তাদের নিজ নিজ চা বাগানের ৪২টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। লস্করপুর ভ্যালী সংগ্রাম কমিটি ও রাজেন্দ্র প্রসাদ বোনার্জী গ্র“প ২টি প্যানেলের ১৬টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা কাঞ্চণ পাত্র ও স্বপন কুমার সাওতাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগীতায় এই নির্বাচন অনুষ্টিত হচ্ছে। নির্বাচনে যে কমিটি আসবে তারা শ্রমিকদের কল্যাণে কাজ করবে। নির্বাচনকে সুষ্টু ও সুন্দর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সব ধরনের সহযোগীতা পেয়েছি।
চা বাগানের সাধারণ শ্রমিক ভোটাররা জানান, যারা আমাদের আপদে-বিপদে, সুখে-দু:খে থাকবে শ্রমিকদের কল্যাণে কাজ করবে এবং উপযুক্ত, যোগ্য ও ভাল ব্যক্তিদের দেখে ভোট দিব।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুলতান আলম জানান, নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাকর্মী ও মোবাইল টিম থাকবে।
সংগ্রাম কমিটি ও রাজেন্দ্র প্রসাদ বোনার্জী গ্র“প কেন্দ্রীয় কমিটির দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্টিত হবে। মাখন লাল কর্মকার ও রাম ভজন কৈরি প্যানেলে হবিগঞ্জের লস্করপুর ভ্যালীর সংগ্রাম কমিটির সভাপতি, অভিরত বাকতী ও সাধারণ সম্পাদক পদে মনি শংকর বাউড়ীর সাথে রাজেন্দ্র প্রসাদ বোনার্জী প্যানেলের সভাপতি, পরিমল নায়েক ও সাধারণ সম্পাদক পদে স্বপন মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ অক্টোবর ও ২ নভেম্বর দু’দফায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মাখন লাল কর্মকার ও রাম ভজন কৈরি জয়ী হয়। পরাজিত প্রার্থী রাজেন্দ্র প্রসাদ বোনার্জী গ্র“পের সদস্যরা সে সময় লেবার হাউজ দখল করে নেয়। এর পর থেকেই শ্রমিকরা বিভক্ত হয়ে শ্রমিক মজুরী বৃদ্ধি, লেবার হাউজ দখল মুক্ত করা, শ্রমিক ইউনিয়ন নির্বাচনসহ বিভিন্ন দাবিতে দেশের চা বাগান গুলোতে ধর্মঘট শুরু করে। ২০১৪ সালের মে মাসে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে সারা দেশের চা শ্রমিকদের নিয়ে আলোচনায় বসা হয়। পরে চা শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর আশ্বাসে লেবার হাউজ দখলমুক্ত এবং ১২ মে নতুন নির্বাচনের তপশীল ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com