রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

সাগর আহমেদ দৈনিক প্রতিদিনের সংবাদ এর নবীগঞ্জ প্রতিনিধি নিযুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশের শীর্ষ পর্যায়ের জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হলেন, নবীগঞ্জের কৃতিসন্তান তরুণ গণমাধ্যমকর্মী সাগর আহমেদ।
গত ১ ফেব্রুয়ারি (বুধবার) জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশ মোঃ সাইদুল ইসলামের কাছ থেকে নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপত্র ও পরিচয়পত্র গ্রহন করেন সাগর আহমেদ।
এ সময় সম্পাদক ও প্রকাশ মোঃ সাইদুল ইসলামের বলেন, যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, ভূমিকা রাখতে হবে তরুন সংবাদকর্মীদের। তরুণ সাংবাদিকেরাই তুলে নিয়ে আসবে ঘটনার অন্তরালের মূল ঘটনা।
এ সময় তিনি নবীগঞ্জ প্রতিনিধি সাগর আহমেদকে সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিকসহ সকলকে নির্ভিক দায়িত্ব পালনে তথ্য দিয়ে সাবিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান। সাগর আহমেদ জাতীয় দৈনিক দেশকাল, ঢাকা রিপোর্ট২৪, কিউ টিভি বাংলা, স্থানীয় দৈনিক বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয়, প্রিন্ট ও আইপিটিভি, অনলাইনে দায়িত্ব পালন করে আসছেন এই তরুণ সাংবাদিক।
বিগত ২০১৭ সাল থেকে গণমাধ্যমে সক্রীয় হওয়া এই তরুণ সাংবাদিক স্থানীয় পর্যায়ে কাজ করেছেন বিভিন্ন গণমাধ্যমে। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে সময় দিয়েছেন সমানতালে। বর্তমানে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দায়িত্ব পালন করছেন। গত বুধবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশ সাইদুল ইসলামের স্বাক্ষরিত পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে সাগর আহমেদকে নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কর্মস্থলে যোগ দিয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশ সাইদুল ইসলাম ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পরিবার ও হবিগঞ্জের অসংখ্য পাঠক, দর্শক ও শুভাকাঙ্গক্ষীদের প্রতি। পাশাপাশি সহযোগিতা চেয়েছেন সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিকসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি। যাতে করে নির্ভিক দায়ীত্ব পালনে করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com