সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সমাজ কল্যাণ মন্ত্রীর অপসারনের দাবীতে নবীগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১০ আগস্ট, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী কর্তৃক নবীগঞ্জের তাহিরপুর মাদ্রাসা প্রাঙ্গনে তার বক্তব্যে দেশের আলেম উলামাদের নিয়ে কুটক্তি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টান বন্ধের হুমকির প্রেক্ষিতে গতকাল আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারের সামনে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আউশকান্দি ইউপি শাখা। সভায় বক্তাগণ বলেন, অনতিবিলম্বে সৈয়দ মহসিন আলী দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা সহ এর জন্য তওবা করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রী সমাজের কল্যাণের পরিবর্তে সমাজ বিনষ্টে লিপ্ত রয়েছেন। তিনি আলেম উলামাদের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমানের মনে আঘাত এনেছেন। এর জন্য সৈয়দ মহসিন আলীর অপসারন দাবী করা হয়। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আউশকান্দি ইউনিয়ন শাখা আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ আউশকান্দি ইউপি শাখার সাধারন সম্পাদক হাফেজ কুতুব উদ্দিন চৌধুরী। আউশকান্দি ইউনিয়ন তালামীযের সভাপতি মিলাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হবিগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ মনজুরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মন্নান, সাবেক সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা মোঃ ছালিক আহমদ, মাওলানা আব্দুস শহীদ, তালামী নেতা রাজন হাসান চৌধুরী, মেরাজুল হক সজল, হুসাইন আহমদ, জায়েদ হাসান জীবন, রাজিবুল ইসলাম রাজিব প্রমূখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল মধ্য বাজার থেকে ঢাকা-সিলেট মহা সড়কের কিবরিয়া চত্ত্বর সহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com