সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে এমপি আবু জাহির ॥ দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়ে অনেক জ্ঞানপাপী টিটকারি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এবার দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন তিনি। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে নবীণ বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ আজ উন্নত হয়েছে। শিক্ষাক্ষেত্রে তিনি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। যা আগের কোন সরকার করতে পারেনি। এ সময় স্মার্ট বাংলাদেশ গঠন ও নিজেদের কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় আগ্রহী হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রেখেছেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমুখ।
অনুষ্ঠানে এমপি আবু জাহির কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com