সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে ২২টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২২টি চোরাই মোবাইলসহ রাফি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের দাসপাড়া এলাকার থেকে রাফিকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ২২টি স্মার্ট মোবাইলসহ আটক করা হয়। উদ্ধারকৃত স্মার্ট মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৩,৮৪,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের স্বপন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী (২৬)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com