সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯ টায় শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগনের সমন্বয়ে মেডিকেল কলেজের বঙ্গবন্ধু কর্ণারে পুস্পস্তবক অর্পণ করা হয়। তার পর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সুনির্মল রায় সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন অত্র মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কার্ডিওলজি) ডাঃ মোঃ সোলাইমান মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ নূর উদ্দিন। পবিত্র গীতাপাঠ করেন ৪র্থ বর্ষের ছাত্র পার্থ প্রতীম সাহা। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক (রেডিওলজি এন্ড ইমেজিং) ডাঃ মোস্তাক আহম্মদ ভূইয়া, সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি) ডাঃ কান্তি প্রিয় দাশ, সহযোগী অধ্যাপক (প্যাথলজি) ডাঃ অজয় রায় চৌধুরী, সহযোগী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ মোঃ জাহাঙ্গীর খাঁন, সহকারী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারী) ডাঃ মোঃ মসিউর রহমান মল্লিক, সহকারী অধ্যাাপক (গাইনী এন্ড অবস) ডাঃ হালিমা নাজনীন. সহকারী অধ্যাপক (ফার্মাকোলজি) ডাঃ নার্গিস আক্তার চৌধুরী, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ স্বপন কুমার সিংহ, সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন), ডাঃ গোলাম মোঃ মঈন উদ্দিন, কিউরেটর (এনাটমী) ডাঃ মৌসুমী ভদ্র, প্রভাষক (এনাটমী) ডাঃ মোঃ মুখলেছুর রহমান, প্রভাষক (ফিজিওলজি) ডাঃ মোছাঃ রোজিনা রহমান এবং দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক (শিশু), ডাঃ মুহাম্মদ ওবায়দুল হক। সভায় কবিতা আবৃত্তি, একুশের গান পরিবেশনসহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব আলোচনার মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সহিত সকল শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com