শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সম্পাদক রতনের উপর হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন (৩৫) এর হামলার ঘটনায় অবশেষে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, নবীগঞ্জ উপজেলার লহরজপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের বিরুদ্ধে কিছুদিন আগে একই গ্রামের নুরুল আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে বিজয়ের প্রতিধ্বনি পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। কিন্তু সাইদুর ও তার লোকজন আনিসুজ্জামান রতনের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। গত শুক্রবার দুপুরে রতন ইমামবাড়ি নিজ বাড়িতে যান। এ সময় বাজারের আয়মান স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে বসা থাকা অবস্থায় আতাউর রহমানের পুত্র সাইদুর রহমানসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণের লক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হয়। তাৎনিক বাজারের থাকা মানুষজন এগিয়ে এলে উল্লেখিতরা অস্ত্র নিয়ে মহড়া দিতে দিতে চলে যায়।
বিষয়টি থানা পুলিশকে জানালে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আনিসুজ্জামান চৌধুরী রতন বাদি হয়ে নবীগঞ্জ থানায় উল্লেখিতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রসিকিউশনের জন্য আদালতে প্রেরণ করলে আদালত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com