সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সংবাদ প্রকাশের জের, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক রতনের ওপর হামলা

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন (৩৫) এর হামলার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রতন জানান, নবীগঞ্জ উপজেলার লহরজপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের বিরুদ্ধে কিছুদিন আগে একই গ্রামের নুরুল আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সাইদুর ও তার লোকজন আনিসুজ্জামান চৌধুরী রতনের প্রতি ক্ষিপ্ত ছিলো। গতকাল তিনি নিজ বাড়ি ইমামবাড়ি বাজারে আয়মান স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন। এ সময় আতাউর রহমানের পুত্র সাইদুর রহমান, মৃত অলি মিয়ার পুত্র হোসাইন আহমেদ, তার ভাই কাওসার আহমেদ, রাজীব আহমেদ, মৃত এংরাজ মিয়ার পুত্র নুরুল আমিন, মহব্বত উল্লার পুত্র আজিজ ও মৃত আব্দুস সোবহান মধু মিয়ার পুত্র আতাউর রহমানসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তরনের ওপর আক্রমণের লক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হয়। তাৎক্ষনিক বাজারের থাকা মানুষজন এগিয়ে এলে উল্লেখিতরা অস্ত্র নিয়ে মহড়া দিতে দিতে চলে যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আনিসুজ্জামান চৌধুরী রতন বাদি হয়ে নবীগঞ্জ থানায় উল্লেখিতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com