সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে মেয়র কাপ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেষ হলো প্রথম বারের মতো “নবীগঞ্জ মেয়র কাপ-২০২৩” ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি হাইস্কুল মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেছেন আনমনু স্টার স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী স্পোটিং ক্লাব। টসে জিতে প্রথমেই ব্যাট করতে নামেন আনমনু স্টার স্পোটিং ক্লাব। তারা ১৮৮ রান করে অল আউট হয়। জবাবে আবাহনী স্পোটিং ক্লাব সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে অল আউট হয়। ১১ রানে চ্যাম্পিয়ান হন আনমনু স্টার স্পোটিং ক্লাব। খেলা চলাকালীন দর্শকদের উপড়ে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উৎসবের আমেজ বেড়ে যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোঃ আশরাফুলের উপস্থিতিতে। তিনি পৌরসভার আমন্ত্রণে উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। পরে টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুল ও অতিথি ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হলো, মেয়র কাপ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ, রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতিতে সুন্দর প্রতিযোগিতামূলক খেলা উপহার দেওয়ায় আয়োজকদের জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ ধৈর্য সহকারে শান্তিপূর্ণ খেলা উপভোগ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ ও সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি।’ তিনি আরও বলেন, ‘সকলের সহযোগিতা থাকলে ‘মেয়রকাপ টুর্নামেন্ট’ প্রতিবছরই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’ এ সময় বক্তব্য রাখেন, বর্তমান প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, সাবেক সদস্য আব্দুল মালিক, সাবেক প্যানেল-১ এটিএম সালাম, কাউন্সিলর যুবরাজ গোপ ও মো. নানু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ আব্দুস ছুবান, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, কাউন্সিলর কবির মিয়া, ফজল আহমদ চৌধুরী, জাকির হোসেন, সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সুন্দর আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা/কর্মচারী বৃন্দ ও সুধীবৃন্দ।
খেলায় সেরা বোলার স্টার স্পোর্টিং ক্লাবের মোজাম্মিল, সেরা ব্যাটস ম্যান সাইফুর রহমান, প্লেয়ার অব টুর্নামেন্ট লিটন-২ এবং সেরা উইকেট কিপার আবাহনীর আব্দুল্লাহ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপদের হাতে নগদ অর্থসহ পুরুস্কার তুলে দেন। এদিকে সেরা ব্যাটস ম্যান সাইফুর নগদ ২ হাজার টাকা প্রদান করেন নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিতেন দেব। অপর দিকে জাতীয় ক্রিকেটার আশরাফুলকে ঘিরে উৎসুক মানুষের ভীর জমে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা অটোগ্রাফ নেওয়া এবং মোবাইলে সেলফি তোলার জন্য ভীড় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com