মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ গিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ছড়া থেকে অনুমতি ছাড়াই একদল লোক বালু উত্তোলন করে ট্রাক্টর লরি দিয়ে পাচার করে আসছে। এতে একদিকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে রাস্তাঘাট ভেঙ্গে পরিবেশ হুমকির মুখে পড়েছে। এমনকি ট্রাক ও ট্রাক্টরের বিকট শব্দে সাধারণ মানুষ চলাচল করতে ব্যাঘাত ঘটছে। এদিকে গতকাল প্রতিদিনের মতো অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করার সময় এলাকাবাসী বাঁধা দেয়। এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় সহিদ ও ফিরোজ খান সটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com