বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার ২৫ জানুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত স্বাক্ষরিত এক স্মারকে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক অ্যাডভোটে পূণ্যব্রত চৌধুরী বিভু, সদস্য সচিব শংকর পাল। কমিটির সদস্যরা হলেন-অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, জগদীশ মোদক, বিপুল ভূষণ রায়, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, শংখ শুভ্র রায়, পার্থ প্রতিম দাশ, বিপ্লব রায় সুজন, প্রফেসর জীবন চন্দ, পিন্টু আচার্য, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, নিরঞ্জন সাহা নিরু, হিমেল পাল, রনজিত কুমার রায়, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জন মাইকেল সরকার, স্বপন বড়ুয়া, বিপুল রায় চৌধুরী প্রমুখ। এ দিকে গঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোটে পূণ্যব্রত চৌধুরী বিভু, সদস্য সচিব শংকর পাল তাদেরকে এই দায়িত্ব দেওয়ায় তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং দায়িত্ব পালনের সকলের সহযোগিতা কামনা করেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com