সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে মাদক পাচারকালে ভূয়া সংবাদকর্মীসহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ভূয়া সাংবাদিকসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন- উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আঃ হকের ছেলে সাইদুর ইসলাম (সাইফুল অরুন ওরুপে হুরন আলী) (৩০) এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গয়েমখিলা গ্রামের সুরুজ আলীর ছেলে সুজন মিয়া (২৫)। বিজিবি-৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান, শনিবার দুপুরে মনতলা বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ততবর্তী বহরা ইউনিয়নের শ্রীধপুর রাস্তায় টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল আরোহী উল্লেখিত দুই সন্দেহভাজন যুবককে তল্লাশি করে শরীরে লুকানো অবস্থায় ১ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত সাইদুর নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং মাদক পাচার করতেন সাইদুর। তাদের কাছ থেকে মাদক পাচারকালে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে।
মনতলা বিওপি কমান্ডার সুবেদার রফিক উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com