সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মামুন মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মামুন মিয়া (৬৭) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ- রাজিউন)। গতকাল শুক্রবার ভোরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শুক্রবার বাদ আছর নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।
মামুন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দীঘলবাক ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ নেতা রাকিল হোসেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মামুন মিয়া ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন পরীক্ষিত কর্মী। পাশাপাশি সামাজিক ন্যায় বিচারক ও ছিলেন। তাহার মৃত্যুতে এলাকায় যে ক্ষতি হয়েছে, তা কখনো পূরন হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com